Friday, December 4, 2020

রংপুর জেলা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় জনাব ইরা হক কে রংপুর জেলা শুভসংঘের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান|

রংপুর জেলা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় জনাব ইরা হক কে রংপুর জেলা শুভসংঘের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান|


রংপুর জেলা শুভসংঘের সম্মানিত সভাপতি জনাব ইরা হক কে রংপুর জেলা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত করায় রংপুর জেলা শুভসংঘ শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় ।দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে চলেছেন রংপুরের প্রাণপ্রিয় নেত্রী ইরা হক ।তিনি সমাজের মানুষের সুখ-দুঃখ কে একরকম ভাগাভাগি করে নিতে সদাপ্রস্তুত থাকেন ।সমাজের মানুষকে তাদের অধিকার আদায় করে দেওয়ার জন্য তিনি সর্বদা নিয়োজিত থাকেন ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ রংপুর জেলার ব্যুরো প্রধান জনাব স্বপন চৌধুরী তিনি বলেন এইরকম মহান ব্যক্তিরা যত দ্রুত জনকল্যাণমূলক প্রতিনিধি হিসাবে কাজ করার সুযোগ পাবে ,সমাজের ততবেশি মানুষ তাদের অধিকার ফিরে পাবে। তিনি তার ভবিষ্যৎ পথ চলার শুভ কামনা ব্যক্ত করেন ।অন্যান্যদের মধ্যে রংপুর জেলা শুভসংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 





Friday, May 22, 2020

বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন এগিয়ে এলো রংপুরের প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে

বাংলাদেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরুর দিক থেকে সকল ব্যক্তি বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য আপডেট, বিশেষ টেলিমেডিসিন সেবা চালুর মতো নানান উদ্যোগ গ্রহণ করে আসছে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন। তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার তারা রংপুরের ১৫ জন প্রতিবন্ধী মানুষের কাছে দুর্যোগকালীন ঈদ উপহার পৌঁছে দেন। এতে সহযোগিতা করে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের রংপুর জেলা কমিটির ও রংপুর ডিভিশনাল ডিস্যাবল্ড ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এ আয়োজন সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর নাহিয়ান বলেন, “করোনাভাইরাস পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমরা সংগঠনের পক্ষ হতে নানাভাবে সারা দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছি। কখনো সংগঠনের নিজস্ব অর্থায়নে, আবার কখনো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় আমরা এ কার্যক্রম পরিচালিত করছি। ঈদকে সামনে রেখে তাই এবার রংপুরে এই কার্যক্রম পরিচালিত হলো। ইচ্ছে আছে ভবিষ্যতেও আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখার।”<iframe style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-na.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=US&source=ac&ref=tf_til&ad_type=product_link&tracking_id=rohan224-20&marketplace=amazon&region=US&placement=B07TMNGSN4&asins=B07TMNGSN4&linkId=cb287db13e413539b9bbd1d71ea848d0&show_border=false&link_opens_in_new_window=true&price_color=333333&title_color=0066c0&bg_color=ffffff">
    </iframe>

Thursday, May 21, 2020

রংপুরের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য হাবিবের *১০ টাকার চ্যালেন্জ*

চারিদিকে যখন করোনার আতঙ্কে মানুষ ঘরবন্দি তখন কিছু দরিদ্র বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে যোদ্ধার মতো দাঁড়ালেন রংপুরের এক অনবদ্য সাহসী ছেলে মোঃআহসান হাবিব।তার খুব কাছের বন্ধু রাব্বির অনুপ্রেরণায়  আর কলেজের বান্ধবি কিশমতের আইডিয়া "১০ টাকার চ্যালেঞ্জে" ইতিমধ্যে মোটামুটি সাড়া পেয়েছে।প্রতি সপ্তাহের ১০ টাকার চ্যালেঞ্জ।

ফেসবুকেই তিনি  RDDF নামে একটি সংগঠন খুলেন।

১ম সপ্তাহের সংগৃহিত অর্থ থেকে--
২০.০৫.২০২০ তারিখে  ঈদ উপহার হিসেবে ২৯ নং ওয়ার্ডে ৪ জন,২৬ নং ওয়ার্ডে ২ জন,একটা প্রতিবন্ধী স্কুলে ৪ জন,একটা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে ৩০০ টাকা প্রদান করা হয়।
সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান আহসান হাবিব । আপনাদের আশেপাশে কোন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যিনি অত্যন্ত অসহায় ভাবে জীবন যাপন করছেন থাকলে সরাসরি যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারে 01744953488 খাবার পৌঁছে যাবে সেই ব্যক্তির গন্তব্যস্হলে ।<iframe style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-na.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=US&source=ac&ref=tf_til&ad_type=product_link&tracking_id=rohan224-20&marketplace=amazon&region=US&placement=B07TMNGSN4&asins=B07TMNGSN4&linkId=cb287db13e413539b9bbd1d71ea848d0&show_border=false&link_opens_in_new_window=true&price_color=333333&title_color=0066c0&bg_color=ffffff">
    </iframe>

Tuesday, May 19, 2020

করোনা ভাইরাসে মৃত নারীদের গোসলের দায়িত্ব নিলেন শুভসংঘ বন্ধু উম্মির মা

পুরো বিশ্ব জুড়ে চলছে করোনাভাইরাস এর মৃত্যু মিছিল কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে যারা মৃত্যুবরণ করছেন তাদের নেই কোন গোসলের ব্যবস্থা ।ভাইরাসের ভয় আত্মীয়-স্বজন থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সকলকে দূরে সরিয়ে রাখছে। কিন্তু সকল ভয় কে কাটিয়ে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী নারীদের গোসলের দায়িত্ব নিতে প্রস্তুত রংপুর জেলা শুভসংঘ বন্ধু মাহবুবা আল জামী উম্মির মা লতিফা বেগম পুতুল
। তার এই মহৎ উদ্যোগে সত্যি আমরা গর্বিত। এই মহৎ উদ্যোগ কেড়ে নিতে পারে তার জীবন ,হারিয়ে যেতে পারেন চিরতরে তবুও কেন এই উদ্যোগটি নিলেন জানতে চাইলে তিনি বলেন এই মহৎ উদ্যোগ এর পেছনে মুখ্য ভূমিকা রেখেছে রংপুর জেলা কালের কন্ঠ শুভসংঘ  বন্ধুরা। বিভিন্ন সময়ে  শুভসংঘ বন্ধুদের  মানুষের পাশে এসে দাঁড়ানো তাকে অনুপ্রাণিত করেছে। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রংপুর জেলা শুভসংঘের সভাপতি ইরা হক।
আপনাদের পরিচিত কোন নারী যদি করোনাভাইরাসে  মৃত্যুবরণ করেন তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
পূর্ব শালবন
রংপুর
বাসা ১১৯
রোড ১
01750677305
01633668258

Thursday, April 30, 2020

চরম বিপর্যয়ের মুহূর্তে অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশে এসে দাঁড়াল শুভসংঘ এবং রংপুর হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন

দেশের অর্থনীতির চাকা যখন সচল থাকে তখনই তারা বঞ্চিত হয়ে থাকে নিজেদের অধিকার থেকে আর পুরো দেশ যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হিমশিম খাচ্ছে তখন এই লোকগুলোর অবস্থা আরও নাজেহাল ।তাদের এই করুন সময় পাশে এসে দাঁড়িয়েছে রংপুর হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রংপুর জেলা শুভসংঘ ।দিনরাত পরিশ্রম করে এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বাসায় বাসায় গিয়ে চালডাল সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিচ্ছে ।রংপুর হুইল চেয়ার ক্রিকেট টিমের ম্যানেজার নুরজাহান আক্তার শিল্পী এবং রংপুর জেলা শুভসংঘের যুগ্ম সম্পাদক আহসান হাবীব জানান তাদের এই সামান্য প্রচেষ্টায় হয়তো কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের কষ্ট লাঘব করতে পারবে ।কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্ত মানুষগুলো নিজেদের চাহিদা মেটাতে সক্ষম হবে। তারা সকলকে এই দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Wednesday, March 11, 2020

রংপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডারদের নিয়ে মানবাধিকার জেন্ডার ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক প্রশিক্ষণ শুরু

রংপুরে পল্লীশ্রীর উদ্যোগে হিউম্যান রাইটস ডিফেন্ডারদের নিয়ে রঙ্গপুর সাহিত্য পরিষদ দুইদিন ব্যাপী মানবাধিকার জেন্ডার ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন পল্লীশ্রীর প্রসপেক্টাস প্রকল্পের ইডি শামীম আরা বেগম । রংপুর জেলার দুইটি উপজেলা ও ছয়টি ইউনিয়নের এবং  বিভিন্ন  সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দ সহ মোট 26 জন প্রশিক্ষনার্থীকে নিয়ে আয়োজন করা হয় প্রশিক্ষণটি। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠী দের অধিকার ফিরিয়ে দেওয়া এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা ।প্রশিক্ষণটি সার্বিক পরিচালনায় ছিলেন প্রকল্পের পিসি জনাব মোস্তফা কামাল ও প্রকল্পের এফ এফ রওশনারা।

Thursday, September 5, 2019

স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া

ম্যানচেস্টার টেস্টে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া ।শুরুর দিকে ডেভিড ওয়ানারের উইকেট হারিয়ে বসলেও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪৯৭রানের বড় সংগ্রহ করে  ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া ।জো রুটের বলে জো ডেনলি হাতে তালুবন্দি হওয়ার আগে ৩১৯বলে ২৪বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬ দশমিক ১৪ গড়ে ২১১রান করে সাজঘরে ফেরেন স্টিভ স্মিথ দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৩রান।

আইরিশদের উড়িয়ে ফাইনালে বাঘিনীরা


 টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে আইরিশদের উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত কর বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমেে ব্যাটিং নির্ধারিত 20 ওভারে সবকয়টি উইকেট হারিয়ে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দল সংগ্রহ করেে 85 রান বাংলাদেশের পক্ষে তিনটিিি উইকেট সংগ্রহ করেন ফাহিমা জবাবেে 9 বল বাকি থাকতেই 4 উইকেটের সহজ জয়়়়় পায় বাহিনীরা দলের পক্ষে্ষে্ষে সর্বোচ্চ 32 রান করেন সানজিদা আক্তার 

Friday, August 30, 2019

তথ্য অধিকার আইন -২০০৯ এর সঠিক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে এই শিরোনামকে ঘিরে টিআইবির ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সমন্বয় সভা অনুষ্ঠিত।

বর্তমান সময়ে দুর্নীতি কে ঘিরে কিছু অসাধু মানুষ প্রতিনিয়ত নিজেদের ফায়দা তুলছে আর অপরপক্ষ হচ্ছে দূর্নীতির করাল গ্রাসের শিকার। সনাক সদস্য জনাব সামসাদ বেগম এর নেতৃত্বে ইয়েস দলনেতা জেসমিন আক্তার এর সভাপতিত্বে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। টিআইবির রংপুর জেলার এরিয়া ম্যানেজার জনাব আলমগীর কবির বলেন" দুর্নীতিকে রুখতে হলে সকলকে তথ্য আইন- ২০০৯ এর সঠিক বাস্তবায়ন করতে হবে ।দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ স্বার্থে নিজের প্রয়োজনের তাগিদে যেকোনো অধিদপ্তরে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য জানার জন্য আবেদন করতে হবে তাহলেই সম্ভব দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।প্রোগ্রাম ম্যানেজার মোঃ মজিবুর রহমান বলেন" ইয়েস সদস্যদেরকে একতাবদ্ধ হতে হবে কারণ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে কোন ইয়েস সদস্য যেন কখনোই মনে না করে তার পাশে কেউ নেই ।" ইয়েস সদস্য আজমিরা বেগম বলেন "তথ্য জানার অধিকার সকলের রয়েছে "তাই সকলকে নিয়মিত তথ্য জানার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করার জন্য বিশেষভাবে আহবান জানান ।পরবর্তী মাসের বিভিন্ন কর্মসূচি গৃহীত হয় ইয়েস ও ইয়েস সমন্বয় সভায়।

টিম স্বপ্নতরী ও কালের কণ্ঠ রংপুর জেলা শুভসংঘ শাখার উদ্যোগে স্বপ্নতরী বিদ্যানিকেতনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত।

আজ ৩০ শে আগস্ট ২০১৯ টিম স্বপ্নতরী ও কালের কন্ঠ রংপুর জেলা শুভসংঘ শাখার যৌথ উদ্যোগে স্বপ্নতরী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ।উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন কালের কণ্ঠ রংপুর জেলা শাখার ব্যুরো প্রধান জনাব স্বপন চৌধুরী ।এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা শুভসংঘ শাখার সেক্রেটারী জনাব গোলাম সারোয়ার রাব্বি ,জনাব আলবেদা জামান (নারী বিষয়ক সম্পাদক), জনাব আরমানুল ইসলাম (যুগ্ন-সম্পাদক), শুভ আহ্মেদ (সভাপতি রংপুর সরকারি কলেজ শাখা ),রবিউল ইসলাম রবি (দপ্তর সম্পাদক ),রোকসানা খাতুন ( ক্যাশিয়ার), শুভ রায় চৌধুরী (কার্যকরী সদস্য )।উক্ত ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন টিম স্বপ্নতরী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। টিম স্বপ্নতরীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী সাকিব (ভাইস প্রেসিডেন্ট ),জনাব মোঃ আহসান হাবীব (যুগ্ম সাধারণ সম্পাদক), হিয়া আক্তার (কার্যকরী সদস্য ),স্বপ্নতরী বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রোকনুজ্জামান রোকন ,আরজিনা আক্তার (কার্যকরী সদস্য ),ঋতু আক্তার (কার্যকরী সদস্য ),তাসলিমা তানিয়া (নারী বিষয়ক সম্পাদক )।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইমতিয়াজ আহমেদ (যুব প্রধান ),জুলফিকুর রহমান (দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ),নাহিদ হাসান ,জান্নাতুল রাত্রি ,সুকানা আক্তার তিথি ,মেহেনুর নূর, মনির হোসেন  ,মুশফিকা রহমান ,আল মুকাদ্দিমু ,মেহেদি হাসান জাহিদ ,নিতাই কুমার ,পলাশ রায় ,মোরসালিন মিয়া ।প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়। আর্থিক সহযোগিতা প্রদান করেন জনাব রিমু আক্তার( ফেমাস ল্যাব), ধাপ, রংপুর।

Thursday, August 29, 2019

অশুভ শক্তিকে রুখে দিতে রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট কালের কণ্ঠ শুভসংঘ কমিটি ঘোষণা

চাইনা সংঘাত, চাই না রক্তপাত ,চাই শুধু একটি সুন্দর সমাজ। তাই সকল প্রকার অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদেরকে প্রতিবাদী করে তুলতে রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট এ ঘোষণা করা হলো কালের কন্ঠ শুভ সংঘ নতুন কমিটির ।রংপুর জেলা কালের কন্ঠ ব্যুরো প্রধান স্বপন চৌধুরীর নেতৃত্বে এবং রংপুর জেলার শুভসংঘ শাখার সহযোগিতায় নতুন এই কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা শুভসংঘ শাখার মোঃ গোলাম সরোয়ার রাব্বি (সাধারণ সম্পাদক) ,জনাব মোহাম্মদ আলী সাকিব( সহ-সভাপতি), জনাব মোঃ আহসান হাবীব( যুগ্ম সাধারণ সম্পাদক), জনাব মোঃ মাহফুজুল আমিন খান জিম (সভাপতি হারাগাছ শুভসংঘ শাখা) এবং কার্যকরী সদস্য মোঃ রোকনুজ্জামান রোকন। নতুন এই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর সম্মানিত প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ এছাড়াও অন্যান্য উপদেষ্টার মধ্যে রয়েছেন জনাব মোঃ তসলিম উদ্দিন (সহকারী শিক্ষক), জনাব মোঃ রফিকুল ইসলাম (সহকারী শিক্ষক), জনাব মোঃ শাহরিয়ার রিপন (সহকারী শিক্ষক) এবং জনাব মোঃ মহসিন রবি (সাধারণ শিক্ষক)। নতুন এই কমিটির সভাপতি দায়িত্ব পালন করবেন মোঃ আরিফ হুসাইন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ ইউসুফ মিয়া (সহ-সভাপতি), শ্রাবণী তরফদার( সহ-সভাপতি ), মোহাম্মদ ফারহান তানভির সৌমিক (সাধারণ সম্পাদক ),মোহাম্মদ আক্তারুজ্জামান আশিক( যুগ্ন-সম্পাদক) ,অনন্য আক্তার শিলা (যুগ্ন-সম্পাদক ),ইয়াসির আরাফাত রেইন (সাংগঠনিক সম্পাদক), মিনহাজুল হক মিরাজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক ),মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (কোষাধ্যক্ষ ),মোঃ আসিকুর জামান লিমন (সাহিত্য বিষয়ক সম্পাদক ),সৈয়দ রাশিদুল ইসলাম রনি (সমাজ কল্যাণ সম্পাদক ),আহমেদ তানভীর (ক্রীড়া সম্পাদক), স্নিগ্ধা রানী রায় (নারী বিষয়ক সম্পাদক ),আজিজুল হাকিম দিপু (দপ্তর সম্পাদক ),মাসুদ রানা (তথ্যপ্রযুক্তি সম্পাদক), মোঃ মিরাজ হোসেন( রক্ত বিষয়ক সম্পাদক), মোঃ ফারহান সাদিক প্রামানিক এবং বাঁধন চক্রবর্তী (ধর্ম বিষয়ক সম্পাদক) সকলের পাশে থাকার প্রত্যয় নিয়ে নতুন এই কমিটির পথচলা শুরু।

Friday, August 23, 2019

শুভ কাজে সকলের পাশে থাকার প্রত্যয় নিয়ে রংপুর জেলা শুভসংঘের পুনর্গঠন কমিটি ঘোষণা

আজ 23 শে আগস্ট 2019 রোজ শুক্রবার শুভ কাজে সকলের পাশে থাকার প্রত্যয় নিয়ে কালের কন্ঠ শুভ সংঘ রংপুর জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয় ।জনাব ইরা হককে সভাপতি পদে পুনর্বহাল রেখে এই কমিটি চূড়ান্ত করা হয় ।কমিটির অন্যান্য সদস্যরা হলেন : মোঃ আবুল ফারুক রজি উদ্দিন রিয়াদ (সহ-সভাপতি), জনাব মোহাম্মদ আলী সাকিব (সহ-সভাপতি), জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার রাব্বি (সাধারণ সম্পাদক ),জনাব মোঃ আহসান হাবীব (যুগ্ন-সম্পাদক ),জনাব আরমানুল হক (যুগ্ন-সম্পাদক), জনাব মোঃ রাসেল মিয়া (সাংগঠনিক সম্পাদক) ,জনাব ফারজানা সিদ্দিকা রাসু( সহ- সাংগঠনিক সম্পাদক ),জনাব মুহাই মিনুর রহমান মিম (রক্ত বিষয়ক সম্পাদক), জনাব রোকসানা খাতুন (কোষাধ্যক্ষ), জনাব আলবেদা জামান( নারী বিষয়ক সম্পাদক ),জনাব সানিলা আর্মিন (অর্থ বিষয়ক সম্পাদক), জনাব আরিফা জাহান বিথি (সমাজ কল্যাণ সম্পাদক), জনাব সাজ্জাদ হোসেন নিশান (প্রচার ও প্রকাশনা সম্পাদক ),জনাব রবিউল ইসলাম (দপ্তর সম্পাদক), জনাব অংকন দত্ত অভি ( ক্রীড়া সম্পাদক), জনাব তাসলিমা তানিয়া (তথ্য ও প্রযুক্তি সম্পাদক ),জনাব মুনমুন মিম (সাহিত্য বিষয়ক সম্পাদক), জনাব সাজ্জাদুল কবির স্বর্ণ (বন্ধুত্ব বিষয়ক সম্পাদক ),হাসনাত রিফাত (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ),জনাব মাহফুজুর রহমান জিম (সংস্কৃতি বিষয়ক সম্পাদক ),কার্যকরী সদস্যরা হলেন জনাব শাম্মী আক্তার শান্তা ,তানিয়া আক্তার খুশি ,আসমা আক্তার রিতু ,শুভ রায় চৌধুরী ,মহুয়া মৌ, রুমানা ইসলাম রাইসা ,মনিরুজ্জামান মনির ,রোকনুজ্জামান রাজু ,দেলোয়ার হোসেন ,রাব্বি ফারাবী, হিয়া আক্তার ,সঞ্চিতা ইসলাম ,ইমতিয়াজ আহমেদ ,জেমি আক্তার ,খাদিমুল শেখ আকাশ ,রেজওয়ানা ইয়াসমিন ,বৃষ্টি রানী ,আরজিনা আক্তার ,লিজা আক্তার ,শামীমা আক্তার (হ্যাপি), নাসরিন আক্তার ,কনিকা আক্তার ,শাকিলা জামান ,রাব্বি ইসলাম, বর্ণালী আক্তার মেঘা ,রোকনুজ্জামান রোকন ও কেয়া আক্তার। সমাজের সকল প্রকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভালো কাজ করার প্রত্যয় নিয়ে কমিটির সকল সদস্য শপথগ্রহণ করেন।

Monday, August 19, 2019

নিখোঁজ সংবাদ: রংপুরে মন্ডল পাড়া থেকে আব্দুল গফফার নামের একজন নিখোঁজ




সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে টিম স্বপ্নতরী এর ব্যতিক্রমধর্মী জন্মদিন উদযাপন

জন্মদিনে সব সময় তো বন্ধু-বান্ধবদেরকে নিয়ে কিংবা আত্মীয় স্বজন কে ঘিরে দিনটি উদযাপনের পরিকল্পনা সবাই করে। কিন্তু টিম স্বপ্নতরী এর ব্যতিক্রম সব সময় সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে কাজ করে যাওয়া এই সংগঠন টির উদ্দেশ্য হল মানুষকে সর্বদা হাসি খুশি রাখা ।তারই ধারাবাহিকতায় স্বপ্নতরী বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা পরিচালক রোকনুজ্জামান রোকন এর জন্মদিনে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের কে নিয়ে টিম স্বপ্নতরী পালন করে এই ব্যতিক্রমধর্মী আয়োজন । দিনটি জুড়ে ছিল বাচ্চাদেরকে নিয়ে নাচ গান ও বিভিন্ন ধরনের খেলাধুলা ।দিনব্যাপী এই আয়োজনের সভাপতিত্ব করেন টিম স্বপ্নতরী এর সেক্রেটারী জনাব গোলাম সারোয়ার রাব্বি ।উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন টিম স্বপ্নতরী এর সহ-সভাপতি জনাব আলী শাকিব, কোষাধ্যক্ষ জনাব ফারজানা সিদ্দিকা রাসু ,দপ্তর সম্পাদক জনাব শুভ রায় চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক রোকসানা  খাতুন ,যুগ্ম সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য সঞ্চিতা, কার্যকরী সদস্য রোমানা ইসলাম রাইসা ,কার্যকরী সদস্য মুনমুন মিম সহ অন্যান্য সদস্যরা।

টিম স্বপ্নতরী ও শুভ সংঘের উদ্যোগে শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যানার সাঁটানো

আমাদের শহর আমাদের নগরী পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই এই শীর্ষক শিরোনামে পুরো শহরজুড়ে সচেতনামূলক ব্যানার সাঁটানো হয়। উক্ত প্রোগ্রামটির পরিচালনার দায়িত্বে ছিলেন রংপুর জেলা শুভসংঘের সভাপতি ইরা হক, রংপুর জেলা কালের কণ্ঠ ব্যুরো প্রধান জনাব স্বপন চৌধুরী এবং টিম স্বপ্নতরী এর সেক্রেটারি জনাব গোলাম সারোয়ার রাব্বি। পুরো শহরজুড়ে কোরবানির পর দেখা যায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কোরবানির পশুর রক্ত ও বর্জ্য। তাই কোরবানির পর যেন সবাই নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন থেকে নিয়োগপ্রাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীকে যথাসময়ে ডেকে নিয়ে ময়লা অপসারণ করে সেই লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন টিম স্বপ্ন তরীর সভাপতি জনাব রাসেল মিয়া ,জনাব আহসান হাবীব ,জনাব সাজ্জাদ হোসেন নিশান ।কালের কণ্ঠ শুভসংঘ থেকে উপস্থিত ছিলেন জনাব আলি সাকিব ,জনাব রবিউল ইসলাম, জনাব রোকসানা খাতুন, জনাব আবুল ফারুক রোজি উদ্দিন উদ্দিন রিয়াদ ,জনাব হাসনাত রিফাত ,জনাব হাসিবুল ইসলাম ,কালের কণ্ঠ শুভসংঘ রংপুর কলেজ শাখার সভাপতি জনাব শুভ আহমেদ সহ অন্যান্য সদস্যরা।

Thursday, August 15, 2019

জাতীয় শোক দিবসে রংপুর রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে শোক রেলি ও আলোচনা সভার আয়োজন


15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিট এর পক্ষ থেকে শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব সংগ্রাম চৌধুরী ।আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোহাম্মদ হাসনাত রিফাত সহ রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যান্য সদস্যরা ।আলোচনা শেষে শোক র্যালি বের করা হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়।

Friday, August 9, 2019

টিম স্বপ্নতরীর উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ।

রংপুর জেলা প্রতিনিধি: মোহাম্মদ গোলাম সারোয়ার রাব্বি :আইডি নম্বর 466:
সামাজিক সংগঠন টিম স্বপ্নতরীর উদ্যোগে গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর ও কঞ্চিপাড়া ইউনিয়নে দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়। টিম স্বপ্ন তরীর সভাপতি মোঃ রাসেল মিয়া এর নেতৃত্বে সদস্যরা বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন। তিনি অন্যান্য সামাজিক সকল সংগঠন কে এবং দাতা সংস্থাগুলো কে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান এ সময় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলি শাকিব, শুভ রায় চৌধুরী, অংকন দত্ত অভি, আহসান হাবীব, রোকসানা খাতুন, ফারজানা সিদ্দিকা রাসু ,সুমিতা দাস, রোকনুজ্জামান ,রবিউল ইসলাম ,সাজ্জাদ হোসেন ,তাসলিমা ইসলাম ও হিয়া সহ টিম স্বপ্ন তরীর অন্যান্য সদস্যরা।

রংপুরে “সামাজিক যোগাযোগ মাধ্যমে গলাকেটে মানুষ হত্যার গুজব ছড়িয়ে হত্যা ,ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে “মানববন্ধন।

রংপুর জেলা প্রতিনিধি :মোহাম্মদ গোলাম সারওয়ার রাব্বি :আইডি নম্বর 466
আজ 30 শে জুলাই রোজ বুধবার রংপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে সামাজিক যোগাযোগ মাধ্যমে গলাকেটে মানুষ হত্যার গুজব ছড়িয়ে হত্যা ,ধর্ষণ ও নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে রংপুর জেলার বিভিন্ন শান্তিপ্রিয় সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন )এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেন বলেন “সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরীর উৎকৃষ্ট মাধ্যম কিন্তু বর্তমানে কিছু দুষ্কৃতী ব্যক্তিবর্গরা ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে ব্যক্তিগত ফায়দা হাসিল করছে ।এজন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং সকল প্রকার বিভ্রান্ত মুলক পোস্ট গুলো এড়িয়ে চলতে হবে। “আমরাই পারি সকল প্রকার পারিবারিক নির্যাতন প্রতিরোধ রংপুর জেলা জোট এর সভাপতি জনাব ফখরুল আনাম বেনজু বলেন “আসলে ব্যাপারটা হয়েছে চিলে কান নিয়ে গিয়েছে এরূপ কোন কিছু ।যাচাই বাছাই ছাড়াই বিভিন্ন ধরনের গুজবে আমরা সহজেই বিশ্বাস করছি এবং হতাশায় ভুগছি হতভম্ব হয়ে যাচ্ছি তাই সকলের কাছে অনুরোধ কোন কিছু গভীরভাবে বিশ্লেষণ এর আগে কোন প্রকার সিদ্ধান্ত গ্রহণ যেন না করা হয় ।এতে করে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে ।”তিনি আরো বলেন যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়িয়ে হত্যাকাণ্ড ধর্ষণ ও নির্যাতন সংঘটিত করেছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় ।তাদের এমন শাস্তি যেন হয়- ভবিষ্যতে এ ধরনের গুজব ছড়াতে হীনমন্যতায় ভুক্ত ব্যক্তিবর্গদের দ্বিতীয় বার ভাবতে হয়। সচেতন নাগরিক কমিটি সনাক এর সভা প্রধান জনাব মুশফেকা রাজ্জাক বলেন” দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন আইন শৃংখলার যথাযথ প্রয়োগ ।কোন প্রকার অন্যায় বৃহৎ আকার ধারণ করার আগেই অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া দরকার।” তাহলে ভবিষ্যতে এ ধরনের অন্যায় করতে কেউ সাহস পাবে না । রংপুর জেলার বিভিন্ন ধরনের সামাজিক এনজিওগুলো ও শত শত ছাত্রছাত্রী এই মানববন্ধনে অংশগ্রহণ করে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ডেঙ্গুতে আতঙ্ক নয়-চাই পরিছন্নতা- চাই সচেতনতা”


সারা দেশ যখন ডেঙ্গু জ্বরে কাঁপছে, আতঙ্ক ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে ।ঠিক তখনই সেই আতঙ্ক কে কাটিয়ে তুলতে শুভসংঘের বন্ধুদের উদ্যোগে রংপুর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী দের মাঝে ডেঙ্গু ভীতি দূরীকরণ লিফলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন আয়োজন করা হয় ।ক্যাম্পেইনটি নেতৃত্ব প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আসলে একজন মানুষ যতটা ক্ষতিগ্রস্ত রোগের কারণে হয় না ,তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে মানসিক চাপে ।বর্তমানে ডেঙ্গু যতটা না আমাদের ক্ষতি করছে তার থেকে ডেঙ্গু আতঙ্ক আমাদের অনেক বেশি ক্ষতি করছে। তাই ডেঙ্গু কে ভয় পেলে হবে না যে সমস্ত কারণে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে সেই সমস্ত কারণগুলো খুঁজে বের করে যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে সেগুলো দূর করতে হবে। তবেই আমরা ডেঙ্গু থেকে রক্ষা পাবো। শুভসংঘ বন্ধুরা পরবর্তীতে বিদ্যালয় এর চারপাশে পরিষ্কার পরিছন্নতা ক্যাম্পেইন পরিচালনা করেন।